| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৩:০১:৫০:অপরাহ্ন  |  ১২৭৩৭৪২ বার পঠিত
মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা বিএনপির মতবিনিময় সভা

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উপজেলা বিএনপির আয়োজনে বুধবার দুপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মণ্ডল। উপজেলা বিএনপির সভাপতি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস, সাবেক ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম ছিনু, সাবেক সাংগঠনিক কমান্ডার ফকির দীন মোহাম্মদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধারা।

প্রধান অতিথির বক্তব্যে কপিল কৃষ্ণ মণ্ডল বলেন, বিএনপি স্বাধীনতার চেতনার ধারক ও বাহক। মুক্তিযোদ্ধাদের সম্মান ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির কোনো বিকল্প নেই।

সভাপতির বক্তব্যে শেখ হাফিজুর রহমান বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানকে সম্মান জানিয়ে বিএনপি সবসময় তাদের পাশে আছে। এই নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে হবে।

সাধারণ সম্পাদক মো. হারুন আল রশীদ বলেন, এই নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। মুক্তিযোদ্ধাদের সমর্থন বিএনপির শক্তিকে আরও দৃঢ় করবে।

সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোস্তাফিজুর রহমান বিশ্বাস বলেন, আমরা স্বাধীন দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছি। স্বাধীনতার চেতনাবিরোধী শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়াই আমাদের দায়িত্ব।

সাবেক ডেপুটি কমান্ডার মো. সিরাজুল ইসলাম ছিনু বলেন, যারা ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা কখনো মুক্তিযোদ্ধাদের বন্ধু হতে পারে না। তাই ধানের শীষে ভোট দেওয়াই সঠিক সিদ্ধান্ত।

সাবেক সাংগঠনিক কমান্ডার ফকির দীন মোহাম্মদ বলেন, মোল্লাহাটের মুক্তিযোদ্ধা পরিবারগুলো স্বাধীনতার পক্ষের শক্তির সঙ্গেই থাকবে। আমরা সবাই বিএনপির বিজয় চাই।

সভায় বক্তারা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান এবং মুক্তিযোদ্ধা পরিবারসহ সর্বস্তরের জনগণকে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪