| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাকসুর জিএস-এর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৯:৪৫:৫৬:অপরাহ্ন  |  ৯৮২৪০৫ বার পঠিত
রাকসুর জিএস-এর ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) জিএস সালাউদ্দীন আম্মারের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিক্ষোভ মিছিল করেছে রাকসুর নেতা ও কর্মীরা।

মাগরিবের নামাজের পর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু করে ক্যাম্পাসের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তারা জোহা চত্বরে এসে অবস্থান নেন।

মিছিলে অংশগ্রহণকারীরা “জুমা, জাবের ও আম্মার জুলাইয়ের অহংকার”, “নারায়ে তাকবির আল্লাহু আকবর”, “ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ”, “বিচার চাই বিচার চাই—হাদি হত্যার বিচার চাই”, “জিএস-এর ওপর হামলা কেন—ইন্টারিম জবাব চাই”, “ডগ আর পুলিশ—দুটোই খবিশ”—এর মতো বিভিন্ন স্লোগান দেন।

রাকসুর তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নাজমুছ সাকিব বলেন, “আমাদের ভাই হাদির ওপর দেশীয় দোসর ও বহিরাগত শত্রুরা হামলা চালিয়েছে। হাদি এমন একটি স্বাধীন ও পরনির্ভরশীলতামুক্ত বাংলাদেশ চেয়েছিল, যা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে। এটাই ছিল তার অপরাধ।”

তিনি আরও বলেন, “শহীদ হাদির বিচারের দাবিতে আমরা যখন জুলাইয়ের শহীদদের রক্তের ওপর গঠিত অন্তর্বর্তী সরকারের কাছে যাই, তখন তারা ন্যায়ের বদলে আমাদের ভাইদের ওপর গুলি চালায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা এই অন্তর্বর্তী সরকারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”

উল্লেখ্য, শহীদ ওসমান হাদির বিচারের দাবিতে আন্দোলনরত অবস্থায় সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দীন আম্মার আহত হন। এই ঘটনা ঘটেছে আজ শুক্রবার দুপুরের পর রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪