| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপি প্রার্থীর সঙ্গে গণসংযোগে অংশ নেয়ায় সরকারি চিকিৎসককে শোকজ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ১৩:০৬:২৭:অপরাহ্ন  |  ১২২৮৬৮৫ বার পঠিত
বিএনপি প্রার্থীর সঙ্গে গণসংযোগে অংশ নেয়ায় সরকারি চিকিৎসককে শোকজ

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে এক সরকারি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। নোটিশপ্রাপ্ত কর্মকর্তা হলেন ডা. হোসেন ইমাম। তিনি কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও)।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কুষ্টিয়া-৩ (সদর) আসনের নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম দায়রা জজ মো. আরিফুল ইসলাম নোটিশে স্বাক্ষর করেন। নোটিশে আগামীকাল বুধবার বেলা ৩টায় তদন্ত কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

নোটিশে বলা হয়, অভিযোগ ও সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত পর্যালোচনায় প্রাথমিকভাবে নির্বাচনী আচরণবিধি ও সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ডা. হোসেন ইমাম বলেন, ‘বিভিন্ন মাধ্যমে বিষয়টি শুনেছি।’

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪