| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ০৬:২৭:০১:পূর্বাহ্ন  |  ১২২৩১০০ বার পঠিত
ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের ব্রিফিং

ঝিনাইদহ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে ঝিনাইদহ জেলায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্সদের নিয়ে ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১১টায় ঝিনাইদহ জেলা পুলিশের আয়োজনে ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম মাঠে এ ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়।

ব্রিফিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল। এ সময় তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে কাজ করার জন্য সকল অফিসার ও ফোর্সদের প্রতি নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, আসন্ন নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করাই পুলিশের প্রধান লক্ষ্য।

ব্রিফিং সভায় নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, দায়িত্ব পালনের কৌশল, সম্ভাব্য ঝুঁকি মোকাবিলা ও সমন্বিতভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪