| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মানিকগঞ্জ-২ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে বিএনপির মঈনুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ২১:২১:৪৩:অপরাহ্ন  |  ৫০৩০৩৮ বার পঠিত
মানিকগঞ্জ-২ আসনে বিশাল ব্যবধানে এগিয়ে বিএনপির মঈনুল ইসলাম খান

মানিকগঞ্জ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ (আসন নং ১৬৯) আসনের ৮৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা মঈনুল ইসলাম খান পেয়েছেন ৫৯ হাজার ৭১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খেলাফত মজলিসের প্রার্থী মো. সালাউদ্দিন (ঘড়ি প্রতীক) পেয়েছেন ২৫ হাজার ৫৮১ ভোট।

মানিকগঞ্জ-২ আসনটি হরিরামপুর ও সিংগাইর উপজেলা এবং সদর উপজেলার হাটিপাড়া ও ভাড়ারিয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি প্রার্থী মঈনুল ইসলাম খান উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও বাকি কেন্দ্রগুলোর ফলাফল আসার পর চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অবশিষ্ট কেন্দ্রগুলোর ফলাফল সংগ্রহ ও যাচাই প্রক্রিয়া চলমান রয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪