| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১৩, ২০২৬ ইং | ১২:৫৪:৪৭:অপরাহ্ন  |  ১২০৯২৪৩ বার পঠিত
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী

মাগুরা প্রতিনিধি: এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে জয় লাভ করেছে বিএনপি সমর্থিত মনোয়ার হোসেন খান ও নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আর মাহমুদ বৃহস্পতিবার রাতে বেসরকারি ভাবে তাদেও বিজয়ী ঘোষনা করেন।

জেলা নির্বাচন অফিস কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে ১৫৬টি কেন্দ্রের ফলাফলে বিএনপি সমর্থিত প্রার্থী মনোয়ার হোসেন খান পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬টি ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতে প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৩৬ ভোট। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৩৯ ভোট,বাতিলকৃত ভোটের সংখ্যা ৫হাজার ৬১৫, সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৫০।

প্রদত্ত ভোটের শতকরা হার ৬৮.৪০ শতাংশ । এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১লাখ ৩০৪ ভোট ও না ভোট পড়েছে ৬৪ হাজার ৮৩৬ ভোট। মাগুরা – ২ আসনে ১৪৫ কেন্দ্রের ফলাফলে বিএনপির প্রার্থী নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী জামায়াতের প্রার্থী মোঃ মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৮৪ ভোট, বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৪০৩ ভোট, সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৪৮৭ ভোট। এ আসনে ভোটের শতকরা ৬৯ শতাংশ । এ আসনে গনভোটে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৫৭ হাজার ৫৩২ এবং না ভোট পড়েছে ১ লাখ ৩ হাজার ৯৮০ ভোট ।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪