মাগুরা প্রতিনিধি: মাগুরা শালিখা উপজেলার মাগুরা - যশোর মহাসড়কের কৃষ্ণ পুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের এলাকায় দুই মোটরসাইকেলের সংর্ঘষে সৌমেন মন্ডল (৪৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছে।
গত মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সৌমেন মাগুরার শালিখা উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত শিবুপদ মন্ডলের ছেলে। নিহতের ছেলে সুমন জানান, মঙ্গলবার বিকালে তার বাবা মোটরসাইকেলে বাড়ি থেকে বের হয়ে পার্শ্ববর্তী গোপালগ্রামে যাওয়ার উদ্দেশ্যে কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনের মাগুরা- যশোর মহাসড়ক পার হতে গেলে মাগুরা থেকে আসা দ্রুত গতীর অপর একটি মোটরসাইকেল ধাক্কা দিলে তার পিতা সৌমেন মন্ডল ছিটকে পড়ে মারাত্মক আহত হয়।
এসময় স্থানীদের সহয়াতায় বাবাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকগন তার অবস্থার বেগতিক দেখে ঢাকা মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ফেব্রুয়ারী বুধবার সকালে মৃত্যু বরণ করে।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের অফিসার ইনর্চাজ (ওসি ) মোঃ রোকনুজ্জামান জানান, সাড়ে ৫টার দিকে সৌমেন তার বসত বাড়ি শালিখার কৃষ্ণপুর থেকে পার্শ্ববর্তী গোপাল গ্রামে যাওয়ার পথে কৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয় এলাকায় পৌঁছলে বিপরীত দিক মাগুরা থেকে দ্রুত ছুটে আসা অপর একটি মোটরসাইকেল এসে ধাক্কা দিলে দূর্ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টার্স২৪/মিতু