| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পশু কোরবানি দিতে গিয়ে আহত তিন শতাধিক

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৫ ইং | ০৮:৪৩:২৬:পূর্বাহ্ন  |  ২৪৫২৫৯১ বার পঠিত
পশু কোরবানি দিতে গিয়ে আহত তিন শতাধিক
ছবির ক্যাপশন: পশু কোরবানি দিতে গিয়ে আহত তিন শতাধিক

স্টাফ রিপোর্টার :

ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার এসব ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একশ’ জন এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) দুইশ’ জন চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই অপেশাদার (মৌসুমি) কসাই। 

ঢামেক হাসপাতালের আবাসিক সার্জন ডা. মুশতাক আহমেদ জানান, সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানী ও আশপাশের এলাকায় কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত ১০০ জনের বেশি চিকিৎসা নিতে আসেন। তবে অধিকাংশের আঘাত গুরুতর নয়। জখম বেশি এমন কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রতি ঈদুল আজহায় পশু কোরবানি দিতে গিয়ে অসাবধানতায় প্রচুর মানুষ আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেন। 



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪