| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকায় বাড়ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ২১

reporter
  • আপডেট টাইম: জুন ০৭, ২০২৫ ইং | ০৮:৫৭:৩৮:পূর্বাহ্ন  |  ২৪৫২৪৯০ বার পঠিত
ঢাকায় বাড়ছে ডেঙ্গু, একদিনে আক্রান্ত ২১
ছবির ক্যাপশন: গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬ জন/ ফাইল ছবি

স্টাফ রিপোর্টার :

ঢাকা বিভাগে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। গতকাল ঢাকা বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত থাকলেও ২৪ ঘণ্টার ব্যবধানে সেটি বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

শনিবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু আপডেট বাতায়নে এ তথ্য তুলে ধরা হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২৬ জন। এরমধ্যে ঢাকা সিটি ও বিভাগেই ২১ জন। এর বাইরে চট্টগ্রামে ৩ ও ময়মনসিংহে ২ জন ডেঙ্গুরোগী পাওয়া গেছে।

গতকাল শুক্রবারের ডেঙ্গু আপডেট বাতায়ন অনুযায়ী, ডেঙ্গু আক্রান্ত ছিল ৫৯ জন। এরমধ্যে বরিশালেই ৩৫ জন। ঢাকা দক্ষিণ সিটিতে ১৬ জন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৬ ও ঢাকা বিভাগে দুইজন ডেঙ্গু আক্রান্ত ছিলেন।

বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় জমে থাকছে পানি। এতে বাড়ছে মশার প্রজনন। একই সঙ্গে বাড়ছে ডেঙ্গু।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪