| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভাঙ্গায় পুকুর থেকে মাদ্রাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৫ ইং | ০৭:৩৭:২৯:পূর্বাহ্ন  |  ২৪৫০১১৮ বার পঠিত
ভাঙ্গায় পুকুর থেকে মাদ্রাসার শিক্ষার্থীর লাশ উদ্ধার
ছবির ক্যাপশন: বিল্লাল হোসেন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভাঙ্গা প্রতিনিধি :

নিখোঁজ থাকার একদিন পর ফরিদপুর জেলার ভাঙ্গায় মাদ্রাসার পুকুরে থেকে ভাসমান অবস্থায় বিল্লাল হোসেন (১৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে উপজেলার নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রামের হাফেজিয়া মাদ্রাসার পুকুরে মৃতদেহ ভাসমান অবস্থায় এলাকাবাসী দেখার পর স্বজনেরা লাশ উদ্ধার করে। সে নুরুল্লাগঞ্জ ইউনিয়নের নুরুল্লাগঞ্জ গ্রামের  মোহাম্মদ আলীর পুত্র।

স্বজনরা জানায়, রবিবার বিকেল থেকে বিল্লাল নিখোঁজ ছিল। পরিবারের লোকজন তাকে কোথাও খোঁজ করে না পাওয়ায় উদ্বিগ্ন হয়ে ওঠে। দুপুরে মাদ্রাসার লোকজন গোসল করতে গিয়ে বিল্লালের লাশ ভাসতে দেখে স্বজনদের ও পুলিশকে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, পুকুরে এক যুবকের লাশ ভাসতেছিল । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিল্লাল হোসেন নামের এক যুবকের লাশ উদ্ধার করে। পরিবারের লোকজন জানায়, বিল্লাল কিছুটা প্রতিবন্ধী ও সহজ সরল ছিল। এঘটনায় পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করারা হয়েছে।



.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪