| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসের আগুন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ২৬, ২০২৬ ইং | ১৯:১৮:৪৯:অপরাহ্ন  |  ১০৯৪০৪০ বার পঠিত
দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আফিল অটো ব্রিকসের আগুন

যশোর প্রতিনিধি: যশোর সদরের রূপদিয়া হাটবিলা জামতলা এলাকায় অবস্থিত আফিল অটো ব্রিকস–এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ঘটনায় একটি শেড সম্পূর্ণ পুড়ে গেছে এবং আরেকটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিষ্ঠানটির ইনচার্জ ইনসার আলী জানান, বিকেলে হঠাৎ একটি শেডে আগুন ধরে যায়। দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তাদের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনে একটি শেডের সব মেশিনারিজ পুড়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পাশের আরেকটি শেড আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

আফিল গ্রুপের পরিচালক মাহাবুব আলম লাবলু বলেন, আগুনে শুধু শেড নয়, কন্ট্রোল রুম ও প্রোডাকশন রুমও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রতিষ্ঠানের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

যশোর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাহাঙ্গির আহমদ জানান, খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রিকসের ওপরের চিমনি থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪