| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি, কৃষকের দুশ্চিন্তা

reporter
  • আপডেট টাইম: জুন ০৯, ২০২৫ ইং | ২৩:৫৪:৫৮:অপরাহ্ন  |  ২৪৪৯৬২৩ বার পঠিত
অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি, কৃষকের দুশ্চিন্তা
ছবির ক্যাপশন: অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি, কৃষকের দুশ্চিন্তা

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলার সালথা উপজেলা পাট চাষের জন্য একটি অন্যতম স্থান। যেখানে ৯৫ শতাংশ কৃষক পাট চাষাবাদ করে থাকে। পাটের ফলনও ভালো হয়। এবার কয়েকদিনের অনবরত বৃষ্টিতে অপরিপক্ক পাটে জমেছে বৃষ্টির পানি। এতে পাটের গোড়া পঁচার আশঙ্কা করছে কৃষক। এখন কৃষক না পাড়ছে পাট কাটতে, না পাড়ছে অন্য সিদ্ধান্ত নিতে। ফলে কৃষকদের মধ্যে উভয় সঙ্কট দেখা দিয়েছে। 

সালথার কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঈদুল আজহার আগের কয়েকদিনের বৃষ্টিতে  নিচু জমির পাটে বৃষ্টির পানি জমে আছে। তাইতো পাটের গোড়া পঁচনধরার সাথে সাথে দাঁড়িও গজাচ্ছে। এখন এ পাট না যাচ্ছে কাটা, আর না যাচ্ছে নতুন করে পাট বুনন করা। এতে পাট চাষে লোকসানের মুখে পড়তে হবে কৃষকদের।

সালথার খোয়াড় গ্রামের পাটচাষি আবুল ফকির ও হারুন মাতুব্বর দৈনিক জনকণ্ঠ কে বলেন, এবার আমরা কয়েক বিঘা জমিতে পাট চাষ করেছি। পাট পুরো মাঠ জুড়ে হাসছিলো।  এই কয়েক দিনের অকাল বৃষ্টিতে অধিকাংশ জমিতে পানি জমে গেছে। গোড়া পঁচে যাওয়ার উপক্রম হয়েছে। এখন পানি যদি না নামে তবে ক্ষতির সম্মুখীন হতে হবে।

একই উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের ফজল মাতুব্বর বলেন, আমাদের পাটের গোড়া পঁচে যাচ্ছে। তবে, পাট কাটলেও ফলন হবেনা। আমাদের মাথায় হাত।

সালথা কৃষি অফিস বলছে, হঠাৎ কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টিতে সালথার অধিকাংশ নিচু জমিতে পানি জমেছে। এতে পাটের গোড়া পঁচার আশঙ্কা রয়েছে।




.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪