| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালীগঞ্জে তাবাসসুম হত্যার প্রতিবাদে মানববন্ধন

reporter
  • আপডেট টাইম: মার্চ ০১, ২০২৬ ইং | ১০:০২:৩২:পূর্বাহ্ন  |  ১০৮৩৬৭৫ বার পঠিত
কালীগঞ্জে তাবাসসুম হত্যার প্রতিবাদে মানববন্ধন

ঝিনাইদহে  প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ৪ বছরের শিশু তাবাসসুম হত্যার প্রতিবাদ ও হত্যাকারীর ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রোববার (১ মার্চ) সকালে উপজেলার বারবাজার বাসস্ট্যান্ডে এ কর্মসূচীর আয়োজন করে স্থানীয় নারীসমাজ। এতে ব্যানার ফেস্টুন নিয়ে নিহতের স্বজন ও এলাকাবাসী অংশ নেয়।

ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে নারী সমাজের সভানেত্রী সামলা খাতুন, সেক্রেটারী রেহেনা খাতুন, সাংগঠনিক সম্পাদক হাবিবা খাতুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সেসময় বক্তারা হত্যাকারী আবু তাহেরকে দ্রুত বিচার ও  দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

গত ২৫ ফেব্রুয়ারি নিখোঁজ হওয়ার পরের দিন সকালে উপজেলার বাদুরগাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেপটিক ট্যাংক থেকে শিশু তাবাসসুমের মরদেহ উদ্ধার করে পুলশ। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে কুষ্টিয়া থেকে অভিযুক্ত আবু তাহেরকে গ্রেপ্তার করা হয়।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪