| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে কী আলাপ হবে সেটা উনারা সিদ্ধান্ত নিবেন: প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: জুন ১০, ২০২৫ ইং | ১৯:০৫:১৪:অপরাহ্ন  |  ১৫৬৯৫০৯ বার পঠিত
তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের বৈঠকে কী আলাপ হবে সেটা উনারা সিদ্ধান্ত নিবেন: প্রেস সচিব
ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহিত

সিনিয়র রিপোর্টার : প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১৩ জুন) সকালে তাদের সাক্ষাৎ হচ্ছে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ জুন) লন্ডনের বাংলাদেশ হাইকমিশনে সাংবাদিকদের ব্রিফিংয়ে একথা জানান তিনি।

দুজনের মধ্যে কী বিষয় নিয়ে আলোচনা হবে জানতে চাইলে শফিকুল আলম বলেন, ‘মিটিংটার কোনো ফরম্যাট নাই। তবে যেহেতু তারেক রহমান বাংলাদেশের সবচেয়ে বড় দলের নেতা এবং প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তো উনারা উনাদের মতো করে বসবেন, আলাপ হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের এখনকার রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের ঘোষিত সময়, জুলাই চার্টার্ড, সংস্কার- এসব যেকোনো ইস্যু নিয়েই আলাপ হতে পারে।’

দুজনের বৈঠক হচ্ছে- সেটা নিশ্চিত করে প্রেস সচিব বলেন, ‘কী আলাপ হবে সেটা উনারা সিদ্ধান্ত নিবেন।’

 এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন পৌঁছান প্রধান উপদেষ্টা।

সফরের শুরুতেই প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ ব্যানারে এক দল ব্রিটিশ সংসদ সদস্য। লন্ডনের একটি হোটেলে এ সাক্ষাৎ হয়।

 এর আগে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ওয়াউটার ভ্যান ওয়ার্শ।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সাক্ষাতে উভয় পক্ষ বিমান প্রযুক্তি ও সম্ভাব্য বিনিয়োগসহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেছে।

এ সময় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম এবং প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 যুক্তরাজ্যে চার দিনের সরকারি সফরে তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. আবদুল মোমেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই সফরে প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪