বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বসতঘরে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার (৪ মার্চ) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট সদর উপজেলার বাদেকাড়াপাড়া এলাকায় অভিযান চালানো হয়। আটকরা হলেন সৈয়দ মুনির হোসেন খোকন (৪১) ও তার স্ত্রী রেশমা আক্তার (৩৪)।
অভিযানকালে তাদের বসতঘরে তল্লাশি চালিয়ে দুই হাজার পিস ইয়াবা, নগদ ৬৪ হাজার ২০০ টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, আটক দুজন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় বাগেরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন থানার পরিদর্শক এস. এম. জাফরুল আলম।
রিপোর্টার্স২৪/বাবি