| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শার্শা সীমান্তে ১২ ইয়াবাসহ কিশোর গ্রেফতার

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৫, ২০২৬ ইং | ০২:৩৫:২২:পূর্বাহ্ন  |  ৩৫৯৭৭১ বার পঠিত
শার্শা সীমান্তে ১২ ইয়াবাসহ কিশোর গ্রেফতার

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১২ পিস ইয়াবা ও নগদ টাকাসহ এক কিশোরকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে গোগা বিওপি পোস্টের টহল দল এ অভিযান পরিচালনা করে। গ্রেফতার কিশোর মো. রানা হোসেন (১৫)। তিনি গোগা গ্রামের বাসিন্দা।

বর্ডার গার্ড বাংলাদেশ ২১ ব্যাটালিয়ন-এর প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় সীমান্তবর্তী এলাকায় মাদক কেনাবেচা হচ্ছে। এর পরপরই গোগা বিওপি’র সদস্যরা অভিযান চালিয়ে রানাকে আটক করে। তল্লাশি করে তার কাছ থেকে ১২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৩০০ টাকা উদ্ধার করা হয়।

আটক কিশোরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ক্ষতি থেকে রক্ষা করতে বিজিবির জিরো টলারেন্স নীতি ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪