| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খামেনির জন্য তৈরি করা ‘ভূগর্ভস্থ বাঙ্কার’ ধ্বংসের দাবি ইসরায়েলের

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৬, ২০২৬ ইং | ১৪:৩৮:৫৩:অপরাহ্ন  |  ১৩১৩৪৭৬ বার পঠিত
খামেনির জন্য তৈরি করা ‘ভূগর্ভস্থ বাঙ্কার’ ধ্বংসের দাবি ইসরায়েলের

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের একটি ‘ভূগর্ভস্থ বাঙ্কার’ ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জন্য ওই বাঙ্কার তৈরি করা হয়েছিল।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরানের সাবেক সর্বোচ্চ নেতার ব্যবহারের জন্য পরিকল্পিত একটি ভূগর্ভস্থ বাঙ্কার ৫০টি ইসরায়েলি ফাইটার জেটের হামলায় ধ্বংস হয়ে গেছে।

তারা বলছে, খামেনি এই বাঙ্কারটি ব্যবহার করার আগেই তাকে ‘নির্মূল’ করা হয়েছিল। বাঙ্কারটি মূলত সর্বোচ্চ নেতার একটি ‘নিরাপদ জরুরি কমান্ড সেন্টার’ হিসেবে কাজ করার জন্য তৈরি করা হয়েছিল।

এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, এই স্থাপনা ‘মধ্য তেহরানে অনেক রাস্তার নিচে বিস্তৃত ছিল’ এবং এর মধ্যে সভাকক্ষও ছিল।

তারা আরও জানায়, খামেনির মৃত্যুর পর সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্থাপনাটি ব্যবহার করে আসছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪