| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: পাকিস্তানের পুঁজিবাজারে ধস, লেনদেন স্থগিত

reporter
  • আপডেট টাইম: মার্চ ০৯, ২০২৬ ইং | ০৭:৩৫:৩৪:পূর্বাহ্ন  |  ১২৮০৪৯৯ বার পঠিত
মধ্যপ্রাচ্য উত্তেজনার প্রভাব: পাকিস্তানের পুঁজিবাজারে ধস, লেনদেন স্থগিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও ভূ-রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে পাকিস্তানের পুঁজিবাজারে। সপ্তাহের শুরুতেই করাচি স্টক এক্সচেঞ্জে বড় ধরনের ধস নেমেছে, যার ফলে বাজারের লেনদেন সাময়িকভাবে স্থগিত করতে হয়েছে কর্তৃপক্ষকে।

সোমবার (৯ মার্চ) লেনদেন শুরু হওয়ার পরপরই বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক শেয়ার বিক্রির হিড়িক পড়ে। এতে প্রধান সূচক এক ধাক্কায় ৯ হাজার পয়েন্টের বেশি পড়ে যায়।

পাকিস্তান স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, সূচক ৫ শতাংশের বেশি কমে যাওয়ায় নিয়ম অনুযায়ী বাজারের লেনদেন ৪৫ মিনিটের জন্য স্থগিত করা হয়।

উদ্বোধনী সেশনেই বেঞ্চমার্ক সূচক ৯ হাজার ৭৮০ পয়েন্ট হারিয়ে এক লাখ ৪৭ হাজার ৭১৫ দশমিক ৯৫ পয়েন্টে নেমে আসে। আগের দিনের তুলনায় এই পতনের হার ৬ দশমিক ২১ শতাংশ, যা সাম্প্রতিক সময়ে বাজারের জন্য বড় ধরনের ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। এরই প্রভাব পড়েছে পাকিস্তানের শেয়ারবাজারে।

সূত্র: আল জাজিরা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪