মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরের রাজৈর পৌরসভার ৩নং ওয়ার্ড স্বরমঙ্গল এলাকায় ক্রয়কৃত সম্পত্তিতে ঘর তুলতে গিয়ে হামলার শিকার হয়েছে স্বপ্না আক্তার নামে এক বিধবা নারী। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বুধবার (১১ জুন) দুপুরে সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের শ্রীনদী বাজারে ভুক্তভুগী সংবাদ সম্মেলন হামলাকারীদের বিচার দাবি করেন।
ভুক্তভোগীরা জানায়, মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের মৃত শক্কুর আলী ২০১০ সালে রাজৈর পৌরসভার ৩ নং ওয়ার্ড মাস্টার কলোনি এলাকায় ৫ শতাংশ জমি ক্রয় করে দুটির দোকান ঘর নির্মাণ করে। তার পর থেকেই ওই এলাকার স্থানীয় বাসিন্দা তাজু আকন ও রাজু আকনের সাথে জমি নিয়ে বিরোধ চলতে থাকে।
একপর্যায়ে স্বপ্না আক্তার তাদের সাথে বিরোধ না করে সুষ্ঠু বিচারের জন্য মাদারীপুর আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকেই তাজুর পরিবারসহ সকলেই স্বপ্না আক্তারের দিকে আক্রমণাত্মক হামলার প্রস্তুতি নিয়ে থাকতো। এরপর গত ৫ জুন ২০২৫ তারিখ সকালে তাজু তার দলবল নিযে স্বপ্না আক্তারের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় স্বপ্না আক্তার গুরুতর আহত হলে প্রথমে তাকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। এরপর তার অবস্থার অবনতি হলে ডাক্তার উন্নত চিকিৎসার জন্য স্বপ্না আক্তারকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় স্বপ্না আক্তার রাজৈর থানায় তাজু, রাজুসহ ১২ জনের নাম উল্লেখ করে ও ৮ থেকে ১০ জন অজ্ঞাত করে একটি মামলা দায়ের করেন। এই মামলায় রাজু আকনকে গ্রেপ্তার করে রাজৈর থানা পুলিশ।
সংবাদ সম্মেলনে স্বপ্না বেগম বলেন, আমার স্বামী নাই, আমার দশ বছরের একটা সন্তান আছে। আমি অসহায় একজন নারী। আমার ক্রয়কৃত সম্পত্তি তাজু আকন ও রাজু আকন তাদের দলবল নিয়ে আমার কাছে চাঁদা দাবি করে আমার সম্পত্তিতে জোরপূর্বক দখল করার চেষ্টা করে। আমি তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমার উপর অতর্কিত হামলা করে। আমাকে মেরে ফেলার জন্য আমার মাথার উপর আঘাত করে।
তিরি আরও বলেন, আমি সরকারের কাছে এই চাঁদাবাজ হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে বিচার দাবি করছি এবং আমি যেন আমার ক্রয়কৃত সম্পত্তিতে ঘর নির্মাণ করে সুন্দরভাবে বসবাস করতে পারি তার জন্য পুলিশ প্রশাসন ও সরকারের কাছে সেই সুব্যবস্থা করে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা জজকোর্টের আইনজীবী আমিনুল ইসলাম, শিড়খাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোকন হাওলাদার, সেতারা বেগম, ওবাইদুল ফরাজী, বাবলু শেখ, রাজীব ফরাজী, সিপন হাওলাদারসহ আরও অনেকে।
রিপোর্টার্স২৪/আরএইচ