| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুমিরের আক্রমণে নিহত ছেলে, মায়ের হাতে ৩ লাখ টাকার চেক

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৫, ২০২৬ ইং | ১২:৪৯:১১:অপরাহ্ন  |  ৯৬৬৪১৭ বার পঠিত
কুমিরের আক্রমণে নিহত ছেলে, মায়ের হাতে ৩ লাখ টাকার চেক

বাগেরহাট প্রতিনিধি: সুন্দরবনে কুমিরের আক্রমণে নিহত জেলে সুব্রত মণ্ডলের পরিবারের কাছে সরকারি ক্ষতিপূরণ হিসেবে ৩ লাখ টাকার চেক প্রদান করেছে বন বিভাগ।

রবিবার (১৫ মার্চ) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাট কার্যালয়ে নিহত সুব্রত মণ্ডলের মা বামনী মণ্ডলের হাতে এই চেক তুলে দেন বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী। এ সময় চাঁদপাই রেঞ্জের ঢাংমারী স্টেশন কর্মকর্তা সুরোজিত চৌধুরীসহ বন বিভাগের কর্মকর্তারা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, বৈধ অনুমতি নিয়ে সুন্দরবনে কাঁকড়া আহরণ করতে গিয়ে কুমিরের আক্রমণের শিকার হয়ে সুব্রত মণ্ডল নিহত হন। সরকারের পক্ষ থেকে তার পরিবারের হাতে তিন লাখ টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে।

জানা যায়, ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর সুন্দরবনের করমজল এলাকায় কাঁকড়া শিকার শেষে বাড়ি ফেরার সময় করমজল খাল সাঁতরে পার হওয়ার সময় একটি কুমির তাকে টেনে নিয়ে যায়। পরদিন রাতে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের করমজল খাল এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুব্রত মণ্ডল (৩২) খুলনা জেলার দাকোপ উপজেলার ঢাংমারী গ্রামের কুমুদ মণ্ডলের ছেলে।

বন বিভাগ জানায়, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ অনুযায়ী সুন্দরবনে বাঘ বা কুমিরের আক্রমণে কেউ নিহত হলে তার পরিবারকে ৩ লাখ টাকা এবং গুরুতর আহত হলে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। তবে বৈধ পাশ বা পারমিট ছাড়া সুন্দরবনে প্রবেশ করলে এই ক্ষতিপূরণ পাওয়া যায় না।

রিপোর্টার্স২৪/মিতু  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪