| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার

reporter
  • আপডেট টাইম: মার্চ ১৯, ২০২৬ ইং | ০৯:৫৫:৫৩:পূর্বাহ্ন  |  ১১৮৬১৭২ বার পঠিত
বিশ্ববাজারে তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি ১১০ ডলার

রিপোর্টার্স২৪ ডেস্ক: মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোয় হামলার খবরের প্রেক্ষিতে বৈশ্বিক তেলের বাজারে অস্থিরতা সৃষ্টি হয়েছে। বুধবার আন্তর্জাতিক বাজারে লেনদেনের সময় তেলের দাম বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ১১০ ডলারে পৌঁছেছে। পাশাপাশি গ্যাসের দামও বৃদ্ধি পেয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (১৯ মার্চ) এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ১১২ ডলারে পৌঁছায়, যা গত মঙ্গলবারের তুলনায় অন্তত পাঁচ শতাংশ বেশি। একই সময়ে যুক্তরাজ্যের গ্যাসের বেঞ্চমার্ক মূল্য প্রায় ছয় শতাংশ বেড়ে প্রতি থার্ম ১৪৩ দশমিক ৫৩ পেন্সে ওঠে, যদিও পরে তা কিছুটা কমে ১৪০ পেন্সে নেমেছে।

যদিও মার্চের শুরুর তুলনায় তেল ও গ্যাসের দাম এখনও কিছুটা কম রয়েছে। ৯ মার্চ বিশ্ববাজারে তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ১১৬ দশমিক ৭৮ ডলার এবং ৩ মার্চ যুক্তরাজ্যের গ্যাসের দাম ছিল ১৬২ দশমিক ৫৫ পেন্স।

মূল কারণ হিসেবে ইরানের সাউথ পার্স গ্যাসক্ষেত্রে ইসরাইলি হামলার খবরকে দায়ী করা হচ্ছে। বিশ্বের অন্যতম বৃহৎ এই গ্যাসক্ষেত্রে হামলার খবরের কারণে বাজারে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরে কাতার জানিয়েছে, তাদের রাস লাফান শিল্প এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই স্থাপনাটি কাতারের ‘নর্থ ডোম’ গ্যাসক্ষেত্রের অংশ।

ইরানের তেল মন্ত্রণালয় জানিয়েছে, হামলার পর সাউথ পার্সে আগুন লাগলেও তা নিয়ন্ত্রণে আনা হয়েছে। পাশাপাশি ইরানের সামরিক বাহিনী জ্বালানি অবকাঠামোয় হামলার জবাবে “কঠোর প্রতিশোধ” নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪