| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ১৮:৩৫:৩৭:অপরাহ্ন  |  ১১৭৭৬০৯ বার পঠিত
ন্যাটো মিত্ররা ‘কাপুরুষ’

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ন্যাটো মিত্রদের কড়া ভাষায় সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধে সক্রিয়ভাবে অংশ না নেওয়া এবং হরমুজ প্রণালির নিরাপত্তায় এগিয়ে না আসার অভিযোগ তুলে তিনি তাদের ‘কাপুরুষ’ বলে মন্তব্য করেছেন।

শুক্রবার (২০ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ ছাড়া ন্যাটো কার্যত দুর্বল হয়ে পড়েছে। তার ভাষায়, পারমাণবিক সক্ষমতা থাকা সত্ত্বেও ইরানকে মোকাবিলায় জোটের সদস্যরা সামনে আসতে চায়নি।

তিনি আরও বলেন, যুদ্ধের সময় ঝুঁকি নিতে অনীহা দেখালেও এখন তেলের দাম বৃদ্ধি নিয়ে অভিযোগ করছে ন্যাটো দেশগুলো। অথচ হরমুজ প্রণালি সচল রাখতে তারা কার্যকর কোনো ভূমিকা রাখছে না। ট্রাম্পের দাবি, এই গুরুত্বপূর্ণ নৌপথ খোলা রাখা তুলনামূলক সহজ সামরিক পদক্ষেপ, যা তেলের বাজারে স্থিতিশীলতা ফেরাতে বড় ভূমিকা রাখতে পারত।

ট্রাম্পের বক্তব্যে উঠে আসে, যুক্তরাষ্ট্র সামরিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, ফলে অন্য দেশগুলোর জন্য ঝুঁকি অনেকটাই কমে গেছে। তারপরও তারা উদ্যোগী না হওয়ায় হতাশা প্রকাশ করেন তিনি।

শেষ পর্যন্ত ন্যাটো মিত্রদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, এই অবস্থান ভবিষ্যতে মনে রাখা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪