| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

reporter
  • আপডেট টাইম: মার্চ ২০, ২০২৬ ইং | ২২:৫১:১৭:অপরাহ্ন  |  ২৯৬০০৮৭ বার পঠিত
ঈদের শুভেচ্ছা জানালেন ক্রিশ্চিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত ও মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া পোস্টে তিনি শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক! আশা করি আপনারা পরিবার ও প্রিয়জনদের সঙ্গে একটি বিশেষ দিন কাটাচ্ছেন। সবার শান্তি ও সুখ কামনা করছি।’

রোনালদোর এই পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। যেখানে ভক্তরা এই ফুটবল তারকাকেও শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

বর্তমানে সৌদি আরবের ক্লাব আল-নাসরে খেলার সুবাদে মুসলিম সংস্কৃতির সঙ্গে রোনালদোর ঘনিষ্ঠতা আরও বেড়েছে। প্রতি বছরের মতো এবারও তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে এ শুভেচ্ছাবার্তা শেয়ার করেছেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪