| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানে হামলার দায় এড়িয়ে যেতে চাইছেন ট্রাম্প, ফাঁসিয়ে দিচ্ছেন ঘনিষ্ঠজনকে

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৪, ২০২৬ ইং | ২২:৫৬:৩৭:অপরাহ্ন  |  ১১৫০১৪২ বার পঠিত
ইরানে হামলার দায় এড়িয়ে যেতে চাইছেন ট্রাম্প, ফাঁসিয়ে দিচ্ছেন ঘনিষ্ঠজনকে

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানে হামলা শুরু করার দায় সম্পূর্ণ এড়িয়ে যেতে চাইছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর দায়ভার চাপানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি বলেন, তার প্রশাসনে হেগসেথই প্রথম ইরানে হামলার পরামর্শ দিয়েছিলেন।

টেনেসির মেমফিসে এক বৈঠকে ট্রাম্প জানান, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে তিনি হেগসেথসহ শীর্ষ মার্কিন সামরিক কর্মকর্তাদের আহ্বান করেছিলেন। সেখানে হেগসেথ নাকি বলেন, ‘এখনই অভিযান শুরু করা উচিত’, কারণ ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া যাবে না।

তবে একইসঙ্গে হেগসেথের প্রশংসাও করেন ট্রাম্প। তিনি দাবি করেন, তেহরানের সঙ্গে ওয়াশিংটনের ‘ভালো আলোচনা’ চলছে। যদিও ইরানের শাসকগোষ্ঠী এই দাবি ‘ভুয়া’ বলে প্রত্যাখ্যান করেছে।

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ পেন্টাগনে এক ব্রিফিংয়ে বলেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ড্রোন সক্ষমতা ও নৌ শক্তি দুর্বল করা। তবে এই সামরিক অভিযান কবে শেষ হবে, সে বিষয়ে নির্দিষ্ট সময় দিতে অস্বীকৃতি জানান তিনি।

এদিকে বিশ্লেষকদের মতে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মতো মিত্রদের পরামর্শও এই যুদ্ধে প্রভাব ফেলেছে। অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এ বিষয়ে তুলনামূলকভাবে কম উৎসাহী ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪