| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন

reporter
  • আপডেট টাইম: জুন ১৪, ২০২৫ ইং | ০০:০২:৫১:পূর্বাহ্ন  |  ২৪৪১৭৭৯ বার পঠিত
মাদারীপুরে ইসলামী আন্দোলনের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন
ছবির ক্যাপশন: শুক্রবার (১৩জুন) বিকেল উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা মাদ্রসা মাঠ এলাকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়

মাদারীপুর প্রতিনিধি :

ইসলামী আন্দোলন বাংলাদেশ মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়ন শাখার উদ্যোগে ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের নেতা কর্মীদেরকে নিয়ে ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩জুন) বিকেল উপজেলার ঝাউদি ইউনিয়নের তালতলা মাদ্রসা মাঠ এলাকায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় ঝাউদি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ মুহাম্মাদ জহুরুল ইসলাম  মুন্সীর নাম ঘোষনা করা হয়।

বাংলাদেশ  ইসলামী আন্দোলন ঝাউদি ইউনিয়ন শাখার সভাপতি মুহাম্মদ বাবুল মীরের সভাপতিত্বে ও সেক্রেটারি ওমর ফারুক খানের এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন-বাংলাদেশ ইসলামী আনন্দোলনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমিনুল ইসলাম। 

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম বলেন, দুর্নীতি-দুঃশাসন মুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী আন্দোলনের প্রত্যেকটি নেতাকর্মীদের কাজ করতে হবে। জনকল্যাণে মানুষের সেবায় যোগ্য মানের নেতৃত্ব গড়ে তুলতে হবে। যেকোনো দুঃসময়ে সমাজের মানুষের কল্যাণে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে পাশে দাঁড়াতে হবে‌।তিনি আরো বলেন মেম্বার এবং চেয়ারম্যানকে হাতপাখা মার্কায় প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করার জন্য আহ্বান জানান।

সম্মেলনে আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন মাদারীপুর সদর থানার সভাপতি মাওলানা মোহাম্মদ মিরাজুল হক,ঝাউদি ইউনিয়ন শাখার সহ সভাপতি হাফেজ মোহাম্মদ জহুরুল ইসলাম মুন্সি,এছাড়াও পৌর ইসলামী আন্দোলনে আগত নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন।

.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪