| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইরানের জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত ঘোষণা, কমছে তেলের দাম

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০৪:০৯:৪৬:পূর্বাহ্ন  |  ১১২৬৫২৬ বার পঠিত
ইরানের  জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত ঘোষণা, কমছে তেলের দাম
ছবির ক্যাপশন: প্রতীকী ছবি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরানের জ্বালানি স্থাপনায় মার্কিন হামলা চালানোর সময়সীমা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১০ দিন পিছিয়ে দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম কমতে শুরু করেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই—উভয় ধরনের তেলের দামেই নিম্নমুখী প্রবণতা দেখা গেছে।প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, তেহরানের অনুরোধে এবং চলমান আলোচনা ফলপ্রসূ হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, আগামী ৬ এপ্রিল পর্যন্ত ইরানের বিদ্যুৎ ও জ্বালানি কেন্দ্রগুলোতে কোনো হামলা চালানো হবে না। ট্রাম্পের এই ঘোষণায় বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও বিনিয়োগকারীদের মধ্যে এখনো শঙ্কা কাটেনি। গত এক মাসে ইরান-ইসরাইল যুদ্ধের প্রভাবে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যার মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৫০ শতাংশ এবং ডব্লিউটিআই-এর দাম ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় ০২:৩০ মিনিটে দেখা যায়, ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৩ দশমিক ০৭ ডলারে নেমেছে। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই-এর দাম ১ দশমিক ৮ শতাংশ কমে ১০৬ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। 

বাজার বিশ্লেষকদের মতে, হামলার সময়সীমা বাড়ানোয় সাময়িক স্বস্তি মিললেও দীর্ঘমেয়াদী সংঘাতের আশঙ্কায় তেলের বাজার এখনো অস্থিতিশীল রয়েছে।

সূত্র: আল জাজিরায়

রিপোর্টার্স২৪/ এন এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪