| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

reporter
  • আপডেট টাইম: মার্চ ২৭, ২০২৬ ইং | ০৫:৩৩:৪০:পূর্বাহ্ন  |  ১১২৫৮৭৬ বার পঠিত
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

রিপোর্টার্স২৪ ডেস্ক: জাপানের বৃহত্তম দ্বীপ হনশুতে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে এ ভূমিকম্প হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে জার্মানির ভূবিজ্ঞান গবেষণা সংস্থা জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস। খবর এএফপির।

হনশু দ্বীপের অবস্থান জাপানের পূর্ব উপকূলে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসের বিবৃতিতে বলা হয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল বা এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আগের দিন বুধবার জাপানের স্থানীয় সময় রাত ৮টা ৩১ মিনিটে জাপানে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সেই ভূমিকম্পের এপিসেন্টার ছিল ভূপৃষ্ঠের ২০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, ভৌগোলিকভাবে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আগ্নেয় মেখলা বা রিং অব ফায়ার অংশের ওপর অবস্থান হওয়ার কারণে ভূমিকম্প জাপানে প্রায় নিয়মিত দুর্যোগ। রিং অব ফায়ার হলো প্যাসিফিক প্লেট এবং ফিলিপাইন সি প্লেট; এ দুই টেকটোনিক প্লেটের সংযোগস্থল।

নিয়মিত ভূমিকম্প হওয়ার কারণে জাপানের বাড়িঘর ও অন্য স্থাপনাগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে সেগুলো নিম্ন থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প সহ্য করতে পারে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪