| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের বাসচাপায় ছাত্রের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০১, ২০২৬ ইং | ১৩:২১:৪৪:অপরাহ্ন  |  ৮৩৪০৮১ বার পঠিত
বাগেরহাটের বাসচাপায় ছাত্রের মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট ফকিরহাটে মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় মোঃ ছাহাদ (১১) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) খুলনা-ঢাকা মহাসড়কের বৈলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাহাদ উপজেলার বৈলতলী গ্রামের মোঃ জাহাঙ্গীরের ছেলে। সে ফকিরহাট এল,পি উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে ছাহাদ তার পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে বাসযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিল। বৈলতলী এলাকায় এসে পৌঁছালে বাস থেকে নেমে রাস্তা পার হচ্ছিল ছাহাদ। এ সময় একটি দ্রুতগামী বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে মোঃ ছাহাদ ঘটনাস্থলে মারা যান।

মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, ‘দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত হয়েছে। কিভাবে ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪