| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খিলগাঁওয়ে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৩, ২০২৬ ইং | ১৮:১৮:৪৯:অপরাহ্ন  |  ১০০৮৪৫১ বার পঠিত
খিলগাঁওয়ে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা

স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকার একটি বাসায় সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন মা।

শুক্রবার (৩ এপ্রিল) এ ঘটনা ঘটে। নিহত ওই নারীর নাম নার্গিস বেগম (৩৭) আর তার সন্তানের নাম মাহিম (৫)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) হারুন অর রশিদ জানান, প্রাথমিকভাবে জানা গেছে, সিএনজি অটোরিকশাচালক স্বামীর সঙ্গে পারিবারিক কলহের কারণে মা তার শিশু সন্তানকে হত্যার পরে নিজে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

জানা গেছে, দুপুর ২টা থেকে ৪টার মধ্যে খিলগাঁওয়ের তারাবাগ ২ নং গলির পান্না বিল্ডিংয়ের তৃতীয় তলায় এ ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪