| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহতদের নিরাপত্তা ও বিচার দাবি

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১০:৩২:১০:পূর্বাহ্ন  |  ৮১১৭৪৬ বার পঠিত
বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলা, আহতদের নিরাপত্তা ও বিচার দাবি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে জমি দখলের চেষ্টায় হামলার ঘটনা আহতদের নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শরণখোলার উত্তম কদম তলার ভুক্তভোগী মোঃ ইদ্রিস মোল্লা। 

শনিবার (০৪ এপ্রিল) বেলা ১২ টায় বাগেরহাট প্রেসক্লাবে  সংবাদ সম্মেলনে কক্ষে ভুক্তভোগী মোঃ ইদ্রিস মোল্লা অভিযোগ করেন, গত ২৮ মার্চ তার নিজ বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর এবং জমি দখলের চেষ্টা করা হয়। এ সময় তার স্ত্রীকে একা পেয়ে হত্যার উদ্দেশ্যে মারপিট করা হয় বলেও তিনি দাবি করেন।

তিনি জানান, খবর পেয়ে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা লাঠি, রড ও হাতুড়ি দিয়ে তাদের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে তিনি, তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা গুরুতর আহত হন। আব্বাস আলী মোল্লা, ইউনুস আলী মোল্লা,রুবি,রাকিবুল ইসলাম স্মরণ, সালমা বেগম সহ আরও কয়েকজন এই হামলার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে জমি দখল, দাঙ্গা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগও করেন তিনি।

ভুক্তভোগী আরও জানান, এর আগেও বিভিন্ন সময় তাকে ও তার পরিবারকে মারধর ও হুমকি দেওয়া হয়েছে। এমনকি ২০১৯ সালে তার নির্মাণাধীন ভবন ভেঙে ফেলা হয় বলেও অভিযোগ করেন তিনি। বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন থাকলেও প্রতিপক্ষ তা উপেক্ষা করছে বলে দাবি করেন।তার নামে বৈধ দলিলভুক্ত জমি রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে তা ভোগদখল করে আসছেন। তবুও জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে এবং তাকে ও তার পরিবারকে হত্যা ও গুমের হুমকি দেওয়া হচ্ছে।

হামলার পর আহতদের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদ সম্মেলনে মোঃ ইদ্রিস মোল্লা বলেন, আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বাড়িতে যেতে পারছি না। প্রশাসনের কাছে আমাদের নিরাপত্তা ও সুষ্ঠু বিচার দাবি করছি। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।

রিপোর্টার্স২৪/মিতু 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪