| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৪, ২০২৬ ইং | ১৩:৫৮:২৫:অপরাহ্ন  |  ৮১০১১০ বার পঠিত
অভয়নগরে অবৈধভাবে মাটি কাটায় ৩ জনকে জরিমানা

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগরে কৃষি জমি থেকে মাটি কাটার দায়ে ৩ জনকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) সকালে উপজেলার ১নং প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী কৃষিজমিতে অভিযান চালানো হয়। এ সময় অনুমতি ছাড়া মাটি কাটার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

অভিযুক্তরা হলেন,মোঃ শাহিন আলম, মোঃ উসমান হোসেন এবং রিফাত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, তারা কৃষি জমি থেকে  মাটি উত্তোলনের সাথে জড়িত ছিলেন। 

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী অপরাধ প্রমাণিত হওয়ায় তাদের মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু। 

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪