| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধুমপান ও তামাকাজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইন রূপান্তরের দাবী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১২:০৭:০৭:অপরাহ্ন  |  ৮০৪৫৪২ বার পঠিত
ধুমপান ও তামাকাজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইন রূপান্তরের দাবী

ঝিনাইদহ প্রতিনিধি: ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবীতে ঝিনাইদ র‍্যালী ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে তামাকবিরোধী নারী জোটের পক্ষ থেকে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে পায়রা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে জোটের নের্তৃবৃন্দ ছাড়াও মানবাধিকার কর্মী, উন্নয়ন কর্মীসহ নানা শ্রেনী পেশার মানুষ অংশ নেয়।

সেসময় বক্তারা, জনস্বাস্থ্য সুরক্ষায় ধূমপান ও তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব দিন দিন বাড়ছে উল্লেখ করে বিদ্যমান অধ্যাদেশকে দ্রæত আইনে রূপান্তর করে কার্যকর বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণ ও জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪