| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়া মেডিকেলে আরও এক শিশুর হামে মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৫, ২০২৬ ইং | ১৪:৪৬:০৫:অপরাহ্ন  |  ৮০৪১৬৯ বার পঠিত
কুষ্টিয়া মেডিকেলে আরও এক শিশুর হামে মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় হামে আক্রান্ত হয়ে ছয় মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ জনে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি মারা যায় বলে জানান হাসপাতালের উপ-পরিচালক ডা. এএইচএম. আনোয়ারুল ইসলাম। শিশু রায়হানের বাড়ি সদর উপজেলার হরিপুরে, তার পিতা সোহাগ আলী।

হাসপাতাল ও পারিবারিক সূত্র জানায়, রোববার সকালে হামের উপসর্গ নিয়ে শিশু রায়হান হোসেনকে মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়।

কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা এএইচএম. আনোয়ারুল ইসলাম জানান, শিশু রায়হানকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছিল। দুঃখজনক ভাবে সব ধরনের চেষ্টার পরও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কুষ্টিয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ৩১৮ জন হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে রায়হানসহ সাত জন শিশু মারা গেছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪