| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ০৯:৪৮:৫৫:পূর্বাহ্ন  |  ৭৮৩১৬৩ বার পঠিত
নাতিকে স্কুলে দিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নানার মৃত্যু

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়া উপজেলায় নাতিকে স্কুলে দিয়ে বাড়ি ফেরার সময় ট্রেনের নিচে কাটা পড়ে আকরাম মোল্যা (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ৭ টা ৪৫ মিনিটের দিকে লোহাগড়া উপজেলার পূর্ব চর-কালনা মধুমতি রেল সেতুর ২০০ মিটার পশ্চিমে রেল লাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকরাম মোল্যা (৬০) উপজেলার চর-বকজুড়ি গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চর বকজুড়ির নিজ বাড়ি থেকে নাতি মাহিম মোল্যাকে নিয়ে বের হন আকরাম মোল্যা। বাড়ি থেকে দেড় কিলোমিটার দূরে চর-জঙ্গল মুকুন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নাতিকে দিয়ে আবার বাড়ি ফিরছিলেন আকরাম। এসময় চর-কালনা এলাকায় রেললাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যায় লোহাগড়া থানা-পুলিশ। সেখানে উপ-পরিদর্শক (এস আই) আজিজুল তালুকদার বলেন, দ্বিখণ্ডিত লাশটি আমরা উদ্ধার করে নিরাপদ জায়গায় সরিয়ে রেখেছি। যেহেতু ঘটনাটি রেলওয়ের জায়গায়, আমরা রেল-পুলিশকে জানিয়েছি। তারা এসে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪