| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গাঁজাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১০:২২:৩৩:পূর্বাহ্ন  |  ৭৮৩২৫২ বার পঠিত
গাঁজাসহ গ্রেপ্তার স্বামী-স্ত্রী

রিপোর্টার্স ডেস্ক: মোংলায় মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজ বাড়িতে বিক্রির উদ্দেশ্যে এসব গাঁজা মজুত রেখেছিলেন তারা।

সোমবার (৬ এপ্রিল) রাতে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া এলাকায় ওই দম্পতির নিজ বাড়িতে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার স্বামী-স্ত্রীরা হলেন কুব্বত শেখ (৬২) ও নাসিমা বেগম (৫৪)।

মোংলা থানার পরিদর্শক (তদন্ত) মানিক চন্দ্র গাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় তল্লাশি করে মজুত রাখা বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই দম্পতি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আগে থেকেই পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে একাধিক অভিযোগ রয়েছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তার স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪