| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অভয়নগরে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ০৭, ২০২৬ ইং | ১১:৩৮:০৪:পূর্বাহ্ন  |  ৭৮১০৪৫ বার পঠিত
অভয়নগরে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

অভয়নগর (যশোর) প্রতিনিধি: যশোরের অভয়নগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে নওয়াপাড়া নূরবাগ স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইজিবাইক চুরির সন্দেহে এলাকাবাসী ওই যুবককে আটক করে। এ সময় কিছু উচ্ছৃঙ্খল জনতা তাকে বেধড়ক পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন।

সংবাদ পেয়ে বাংলাদেশ পুলিশ-এর অভয়নগর থানা পুলিশ তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফারুক হোসেন যশোরের কেশবপুর উপজেলার ব্যালোকাঠি গড়ভাঙা গ্রামের আনছার উদ্দিনের ছেলে।

একটি সূত্রে জানা যায়, তিনি একসময় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। তবে মানসিক সমস্যার কারণে চাকরি হারান বলে জানা গেছে।

এ বিষয়ে অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪