| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যুবদল নেতার স্ত্রীর ইন্তেকাল, বিএনপি নেতাদের শোক ও সমবেদনা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ০৩:১৬:২০:পূর্বাহ্ন  |  ৬২৭৪৭ বার পঠিত
যুবদল নেতার স্ত্রীর ইন্তেকাল, বিএনপি নেতাদের শোক ও সমবেদনা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা যুবদলের সহ-সভাপতি নাসের হোসেন সোহাগের সহধর্মিণীর ইন্তেকালে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুর খবর পেয়ে বৃহস্পতিবার (৯ এপ্রিল) শোকাহত পরিবারের পাশে ছুটে যান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ। তিনি মরহুমার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুগ্ম সম্পাদক এম শাহজাহান আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারাও শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি ধৈর্য ধারণের আহ্বান জানান।

স্থানীয় নেতাকর্মীরা এ মৃত্যুকে কেন্দ্র করে গভীর শোক প্রকাশ করেছেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪