| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঝিনাইদহে হারানো মোবাইল ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত দিল পুলিশ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১১, ২০২৬ ইং | ১২:৫৩:৪৮:অপরাহ্ন  |  ৭৩৯৩৫৯ বার পঠিত
ঝিনাইদহে হারানো মোবাইল ও হাতিয়ে নেওয়া টাকা ফেরত দিল পুলিশ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে হারানো মোবাইল ফোন উদ্ধার ও সাইবার প্রতারণার শিকার হওয়া মানুষের মুখে হাসি ফুটিয়েছে জেলা পুলিশ। ঝিনাইদহ জেলা পুলিশের বিশেষায়িত ইউনিট "সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল"-এর তৎপরতায় উদ্ধারকৃত ৫৭টি স্মার্টফোন এবং এমএফএস (বিকাশ/নগদ) এর মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেওয়া ৬৩,৫৪২ টাকা প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে এসব মালামাল ও অর্থ তুলে দেন ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মোঃ মাহফুজ আফজাল।

পুলিশ সূত্রে জানা যায়, গত মার্চ-২০২৬ মাসে জেলার বিভিন্ন থানায় সাধারণ ডায়েরি (জিডি) এবং সাইবার সেলে আসা অভিযোগের ভিত্তিতে কাজ শুরু করে ইনভেস্টিগেশন সেল। তথ্য-প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হারানো ও চুরি হওয়া ৫৭টি মোবাইল উদ্ধার করা হয়। একইসাথে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতারণার শিকার হওয়া গ্রাহকদের ৬৩,৫৪২ টাকা উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

হারানো শখের ফোন ও কষ্টার্জিত টাকা ফিরে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন মালিকরা। হস্তান্তর অনুষ্ঠানে পুলিশ সুপার বলেন,  "পুলিশ জনগণের বন্ধু এটি কেবল স্লোগান নয়, আমরা কাজের মাধ্যমে তা প্রমাণ করতে চাই। সাইবার অপরাধ দমনে ঝিনাইদহ পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের হারানো সম্পদ ফিরিয়ে দিতে পেরে আমরা আনন্দিত।"

উক্ত হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, শেখ বিল্লাল হোসেন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঝিনাইদহ। সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ঝিনাইদহের সদস্যবৃন্দ।প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।পুলিশ সুপার সাধারণ মানুষকে অপরিচিত লিংকে ক্লিক না করা এবং ওটিপি (OTP) শেয়ার না করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান। যেকোনো সাইবার সমস্যায় তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় অথবা জেলা পুলিশের সাইবার সেলে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪