| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাতের আঁধারে মাটি কাটায় হুমকিতে জনস্বাস্থ্য ও সড়ক

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ০৩:৪১:২৪:পূর্বাহ্ন  |  ৬০২৬৮ বার পঠিত
রাতের আঁধারে মাটি কাটায় হুমকিতে জনস্বাস্থ্য ও সড়ক

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নে রাতের আঁধারে অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি কাটার অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন সরকারের কোটি টাকা ব্যয়ে নির্মিত পাকা রাস্তা ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে ধুলোবালি ও শব্দের তান্ডবে অতিষ্ঠ হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় সূত্রে জানা যায়, মান্দারবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হুদা-শ্রীরামপুর গ্রামে প্রতিদিন রাত নামলেই শুরু হয় মাটি কাটার মহোৎসব। 

স্থানীয় প্রভাবশালী মাটি ব্যবসায়ী আওয়ামী নেতা মোঃ আশরাফুল হোসেন এবং ৪ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার রফিকুল ইসলামের নেতৃত্বে এই সিন্ডিকেটটি সক্রিয় রয়েছে। পুকুর সস্কার এর নামে ভেকু দিয়ে মাটি কেটে তা অবৈধ ট্রাক্টরের মাধ্যমে নেওয়া হচ্ছে বেলামাঠ রোড স্টোন ভাটায়।

রাস্তার দুই পাশে ঘনবসতি ও বসতবাড়ি থাকায় সাধারণ মানুষের ভোগান্তি এখন চরমে। 

মাটি বহনকারী ট্রাক্টর থেকে ছিটকে পড়া ধুলোয় অন্ধকার হয়ে থাকে এলাকা। এতে শিশু ও বয়স্ক মানুষ তীব্র শ্বাসকষ্টসহ ফুসফুসের জটিলতায় ভুগছেন।

গভীর রাত পর্যন্ত বিকট শব্দে ট্রাক্টর চলায় অসুস্থ রোগী ও শিশুদের ঘুম ব্যাহত হচ্ছে।

ভারী ট্রাক্টর চলাচলের ফলে গ্রামীণ পিচঢালা রাস্তাগুলো দেবে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক হুদা-শ্রীরামপুর গ্রামের একাধিক ভুক্তভোগী জানান, রাতের বেলা এই রাস্তা দিয়ে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে। আমরা বাধা দিলেও প্রভাবশালী এই চক্রটি তা তোয়াক্কা করছে না। আমরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

অবৈধভাবে মাটি কাটা এবং তা পরিবহনের জন্য ট্রাক্টর ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় ঝিনাইদহ জেলা প্রশাসক ও মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) জরুরি হস্তক্ষেপ এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার দাবি জানিয়েছেন সচেতন এলাকাবাসী।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪