| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরন, চালক নিহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৩, ২০২৬ ইং | ১৩:২২:৫৯:অপরাহ্ন  |  ৭২৯৪৭৭ বার পঠিত
কুষ্টিয়ায় ট্রাকের চাকা বিস্ফোরন, চালক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার খোকসায় ট্রাকের চাকা বিস্ফোরণে পরবেশ (৪০) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার ( ১৩ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের খোকসা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন।  নিহত পরবেশ যশোরের চুরামনকাঠি এলাকার আনোয়ার শেখের ছেলে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বালি বোঝাই ট্রাক কুষ্টিয়া হয়ে মাদারিপুরে যাচ্ছিলো। গাড়ির ট্রাকের চাকায় অতিরিক্ত হাওয়া থাকার কারনে চাকার রিং ভেঙে যায়,সেটি মেরামতের জন্য খোকসায় বাসস্ট্যান্ড এলাকায় একটি গাড়ী মেরামতের দোকানে যান পরবেশ। সেখানে চাকা রিং বিস্ফোরন হয়, এতে তার মুখের অংশ থেতলে যায়,মুমূর্ষু অবস্থায় তাঁকে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন। 

এবিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, ট্রাকের চাকা বিস্ফোরন হয়ে পরবেশ নামে একজন নিহত হয়েছেন। পরিবারের সদস্যেদের জানানো  হয়েছে তারা এলে মরদেহটি হস্থান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪