| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৪, ২০২৬ ইং | ০৬:৪৯:০৪:পূর্বাহ্ন  |  ৭২৬৯২১ বার পঠিত
বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা বর্ষবরণ

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষে মঙ্গলবার (১লা বৈশাখ) সকালে বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত ও ‘এসো হে বৈশাখ’ গানের মাধ্যমে বর্ষবরণের কার্যক্রম শুরু হয়। গান শেষে স্টেডিয়ামের সামনে থেকে জেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে গিয়ে শেষ হয়।

সেখানে বেলুন ও পায়রা উড়িয়ে পাঁচদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়।

এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেনের সভাপতিত্বে এ সময় পুলিশ সুপার মোহাম্মাদ হাছান চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাইদ শুনুসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

পাঁচদিনব্যাপী মেলায় ২০টি স্টলে বিভিন্ন গ্রামীণ খাবার, সৌখিন পণ্য, পান্তা-ইলিশসহ বিভিন্ন পণ্যের পশরা সাজিয়ে বসেছেন মৌসুমি ব্যবসায়ীরা।

এছাড়া ১লা বৈশাখ উপলক্ষে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নববর্ষ উদযাপন, কারাগার, হাসপাতাল, শিশু পরিবার ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন, কারাগার ও শিশু পরিবারে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং সুবিধামতো সময়ে জেলা শিশু একাডেমি ও গণগ্রন্থাগারে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪