| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ থেকে শুরু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১১:৩৪:৩৪:পূর্বাহ্ন  |  ১১৯৭ বার পঠিত
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার আজ থেকে শুরু
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আজ শুক্রবার(১৭ এপ্রিল) থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। গত বৃহস্পতিবার বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

 রিজভী বলেন, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নপ্রত্যাশীদের অনেকেই ফরম জমা দিয়েছেন।  দলের মনোনয়ন বোর্ড শুক্রবার (আজ) বেলা ৩টা থেকে সাক্ষাৎকার গ্রহণ করবে। চলবে শনিবার বেলা ৩টা পর্যন্ত। মনোনয়ন বোর্ডের বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির সদস্যরাও থাকবেন।

তিনি জানান, শুক্রবার প্রথম দিনে রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪