বেনাপোল প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় ‘এমআর (হাম-রুবেলা) টিকাদান ক্যাম্পেইন-২০২৬’ উপলক্ষে উপজেলা পর্যায়ের কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করা হয়।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুর রশিদের সভাপতিত্বে কো-অর্ডিনেশন সভায় প্রধান অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাফফাত আরা সাঈদ।
বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজালাল আলম, মেডিকেল অফিসার ডা. আমিরুল ইসলাম এবং প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম।
রিপোর্টার্স২৪/এসএন