| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৬:২৬:১৯:অপরাহ্ন  |  ৭১১ বার পঠিত
শৈলকুপায় বাকিতে চা না দেওয়ায় সংঘর্ষ, আহত ১০

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই গ্রামের রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যান। পূর্বের বাকি টাকা পরিশোধ না করায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকৃতি জানান দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে তর্ক-বিতর্ক ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকিতে চা বিক্রি না করাকে কেন্দ্র করে সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪