| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় জামায়াতে নেতাকে প্রধান আসামি করার প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ১৭:১৯:৪৬:অপরাহ্ন  |  ৩৩৮ বার পঠিত
কুষ্টিয়ায় জামায়াতে নেতাকে প্রধান আসামি করার প্রতিবাদে দৌলতপুরে বিক্ষোভ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে জামায়াতে ইসলামী নেতাকে প্রধান আসামি করার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে ৫টার দিকে দৌলতপুর উপজেলা মসজিদ ও ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে একটি মামলায় জামায়াত নেতা খাজা আহমেদকে প্রধান আসামি করা হয়েছে, যা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তারা দাবি করেন, ঘটনার সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।

বক্তারা আরও বলেন, দৌলতপুরে স্বার্থান্বেষী একটি মহল সাধারণ মানুষকে বিভ্রান্ত করে রাজনৈতিকভাবে হয়রানি করার চেষ্টা করছে। তারা অবিলম্বে খাজা আহমেদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

সমাবেশে স্থানীয় জামায়াতে ইসলামীর নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা বলেন, অন্যায়ভাবে কোনো নিরপরাধ ব্যক্তিকে মামলায় জড়ানো হলে তা মেনে নেওয়া হবে না।

শেষে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ন্যায়বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪