| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার মাদক উদ্ধার

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৭, ২০২৬ ইং | ২১:৩২:৩২:অপরাহ্ন  |  ৪০৪ বার পঠিত
কুষ্টিয়ায় বিজিবির অভিযানে ২৪ লাখ টাকার মাদক উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে মোট ২৪ লাখ টাকার মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রী উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ এপ্রিল দুপুরে উদয়নগর বিওপির আওতাধীন আতারপাড়া খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৮৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অন্যদিকে, ১৭ এপ্রিল রাত সাড়ে ১২টার দিকে জামালপুর বিওপির শকুন্তলা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১ দশমিক ৬০০ কেজি গাঁজা ও ৩৪ বোতল ট্রিপোলিডাইন হাইড্রোক্লোরাইড ও কোডেইন ফসফেট সিরাপ উদ্ধার করা হয়।

এ ছাড়া, সকাল ৬টা ৪০ মিনিটে চিলমারী বিওপির শান্তিপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বোতল মদ, ১ হাজার ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১ হাজার ৪৯০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয় বলেও তিনি জানান।

বিজিবি জানায়, উদ্ধারকৃত এসব মাদকদ্রব্য ও নেশাজাতীয় সামগ্রীর আনুমানিক মূল্য ২৪ লাখ ১০ হাজার ২০০ টাকা।

বিজিবি আরও জানায়, কুষ্টিয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান চলমান রয়েছে এবং এ ধরনের অভিযান আরও কঠোরভাবে পরিচালনা করা হবে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪