| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, গ্রেপ্তার ২১

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ০৫:১৩:৪০:পূর্বাহ্ন  |  ৮৪২ বার পঠিত
শিশুদের ঝগড়া থেকে বড়দের সংঘর্ষ, গ্রেপ্তার ২১

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলা-এ শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এক অভিভাবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে ২১ জনকে আটক করেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুড়ামারা গ্রামে এ অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থক।

তবে আটকদের মধ্যে কয়েকজন অভিযোগ করেছেন, নামাজের সময় তাদের আটক করা হয়েছে এবং তারা এ ঘটনার সঙ্গে জড়িত নন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার বুড়ামারা গ্রামে দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে মারামারি হয়। পরে বিষয়টি নিয়ে এক শিশুর অভিভাবক অপর পক্ষের কাছে জানতে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং প্রতিপক্ষের হামলায় ওই অভিভাবক গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, শিশুদের মারামারিকে কেন্দ্র করে বড়দের মধ্যে বিরোধ তৈরি হয় এবং গ্রামে দুই পক্ষ গড়ে ওঠে। সংঘর্ষে একজন গুরুতর আহত হন। এ ঘটনায় এক পক্ষ মামলা দায়ের করেছে এবং সেই মামলার ভিত্তিতে ২১ জনকে আটক করা হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নামাজের সময় আটকের অভিযোগ প্রসঙ্গে ওসি বলেন, বিষয়টি সঠিক নয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪