| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সন্ত্রাসীদের হামলায় চবি'র তিন শিক্ষার্থী আহত

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৮, ২০২৬ ইং | ১৮:২৯:৩৩:অপরাহ্ন  |  ৫১৩ বার পঠিত
সন্ত্রাসীদের হামলায় চবি'র তিন শিক্ষার্থী আহত

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইট সংলগ্ন রেল ক্রসিং এলাকায় গতকাল রাতে দিকে স্থানীয় সন্ত্রাসীদের হামলার শিকার হন চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর আহত হন সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও সময় টিভি’র চবি প্রতিনিধি জাহিন আবির। আহতদের মধ্যে অন্যরা হলেন যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতোকোত্তরের শিক্ষার্থী আলিমুল শামীম ও একই বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান। 

ভুক্তভোগী শিক্ষার্থী ও স্থানীয়সূত্রে জানা যায়,গতকাল রাত দশটার দিকে রেল ক্রসিং এলাকায় ইসলামিয়া হোটেলে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাতজন শিক্ষার্থী যায়। হোটেল হতে বিশ্ববিদ্যালয়ে ফেরার উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়গামী বাসে উঠার সময়, স্থানীয় কয়েকজন রাজনৈতিক স্লোগান দেওয়ার অভিযোগ আনে তাদের বিরুদ্ধে। বাস আটকিয়ে সন্ত্রাসীরা সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এসময় জাহিন আবির ভিডিও ধারণ করলে তার ফোন কেড়ে নিয়ে অমানবিকভাবে বাঁশ দিয়ে হামলা চালায়। 

হামলাকারী দুইজন ব্যক্তিকে শনাক্ত করে গতকাল রাতেই হাটহাজারী মডেল থানায় মামলা করেন ভুক্তভোগী জাহিন আবির। অভিযুক্তরা হলেন হাটহাজারী থানার ফতেহপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ ইউনূস এর ছেলে মোহাম্মদ ইমন এবং একই ইউনিয়নের ১১ নং ওয়ার্ডের মোহাম্মদ শফিক। পুলিশ রাতেই মূল আসামি মোহাম্মদ ইমনকে  গ্রেপ্তার করে। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোঃ আল- ফোরকান সাংবাদিকদের বলেন,তিনি এ ঘটনা শোনার সঙ্গে সঙ্গেই পুলিশ প্রশাসনকে জানিয়েছেন। তিনি পুলিশকে আসামিকে ২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারে জন্য বলেছেন। 

হাটহাজারী মডেল থানার উপপরিদর্শক মোবারক সাংবাদিকদের বলেন, তারা হাঁটহাজারী উপজেলার ১১ মাইল এলাকা থেকে মূল আসামিকে গ্রেপ্তার করছেন। দ্বিতীয় আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

রিপোর্টার্স২৪/মিতু 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪