| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলন: ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ১৯, ২০২৬ ইং | ১৩:১৪:৫০:অপরাহ্ন  |  ২৩৭৯৪ বার পঠিত
নড়াইলে অবৈধভাবে বালু উত্তোলন: ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা

নড়াইল জেলা প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নাজির খান (৫৭) নামে এক ব্যক্তিকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযুক্ত নাজির খান উপজেলার মির্জাপুর গ্রামের মৃত রতন খানের ছেলে।

শনিবার (১৮ এপ্রিল) বিকেলে উপজেলার মহাজন এলাকায় নবগঙ্গা নদীতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলাম এ জরিমানা করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মহাজন এলাকায় নবগঙ্গা নদী থেকে ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল ইসলামের নেতৃত্বে একটি দল সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজারসহ মূলহোতা নাজির খান ও তার তিন সহযোগীকে আটক করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জিন্নাতুল ইসলাম বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নাজির খানকে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং তা আদায় করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কার্যক্রমে জড়িত না থাকার মুচলেকা নিয়ে তাদের এলাকা ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪