| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: এপ্রিল ২০, ২০২৬ ইং | ১৪:০৩:৩১:অপরাহ্ন  |  ২৪৪১৩ বার পঠিত
সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্টে তরুণ কৃষকের মৃত্যু

নাটোর প্রতিনিধি: নাটোরের সিংড়া উপজেলায় কৃষিজমিতে পানি সেচের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সজল (২৪) নামে এক তরুণ কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চামারী ইউনিয়নের মহিষমারী কাচারীপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সজল ওই গ্রামের শহীদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের কৃষিজমিতে পানি সেচ দেওয়ার জন্য মোটর পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪